জরুরি অবস্থায় এই ওয়েবসাইটের উত্তরের অপেক্ষা করবেন না।
সবচেয়ে কাছের হাসপাতালের জরুরি বিভাগে যান, বা নিচের কোনো নম্বরে ফোন করুন। সঙ্গে কাউকে নিয়ে যান।
- 999 — জাতীয় জরুরি সেবা (অ্যাম্বুলেন্স)
- 16263 — স্বাস্থ্য বাতায়ন—সরকারি ডাক্তারের পরামর্শ, ২৪ ঘণ্টা
- 109 — নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হেল্পলাইন
এর কোনোটা হলে এখনই হাসপাতালে যান
গর্ভাবস্থায়
- যোনিপথে সামান্য রক্ত গেলেও
- প্রচণ্ড মাথাব্যথা, চোখে ঝাপসা দেখা, মুখ-হাত ফুলে যাওয়া
- খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া
- অনেক জ্বর
- সময়ের আগেই পানি ভাঙা বা ব্যথা ওঠা
- বাচ্চার নড়াচড়া কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া
- পেটে প্রচণ্ড ব্যথা
ডেলিভারির পর
- ঘণ্টায় একটার বেশি প্যাড ভিজে যাওয়া, বা বড় বড় চাকা যাওয়া
- জ্বর, বা দুর্গন্ধওয়ালা স্রাব
- প্রচণ্ড মাথাব্যথা বা খিঁচুনি
- এক পায়ে ব্যথা আর ফোলা, বুকে ব্যথা বা শ্বাসকষ্ট
- নিজের বা বাচ্চার ক্ষতি করার চিন্তা আসা
যেকোনো সময়
- অনেক রক্ত যাওয়ার সঙ্গে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
- তলপেটে হঠাৎ প্রচণ্ড ব্যথা, বিশেষ করে এক পাশে
- প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, সঙ্গে ব্যথা বা রক্ত যাওয়া
- জ্বরের সঙ্গে তলপেটে বা পিঠে ব্যথা
প্রবাসে থাকলে জরুরি নম্বর
অ্যাম্বুলেন্স ডাকার নম্বর। নম্বর বদলাতে পারে, তাই যেখানে থাকেন সেখানে একবার মিলিয়ে নিন।
- সৌদি আরব: 997 / 911
- সংযুক্ত আরব আমিরাত: 998
- কাতার: 999
- কুয়েত: 112
- ওমান: 9999
- বাহরাইন: 999
- মালয়েশিয়া: 999
- সিঙ্গাপুর: 995
- মালদ্বীপ: 102
- ভারত: 108 / 112
- যুক্তরাজ্য: 999
- ইতালি ও ইউরোপ: 112
- যুক্তরাষ্ট্র ও কানাডা: 911
- অস্ট্রেলিয়া: 000
হাসপাতালে সঙ্গে নিন
- আগের প্রেসক্রিপশন আর রিপোর্ট
- গর্ভের কার্ড বা আলট্রাসাউন্ডের রিপোর্ট
- যে ওষুধ খাচ্ছেন তার পাতা বা প্যাকেট
- সঙ্গে একজন মানুষ, ফোন আর কিছু টাকা
সব খুঁজে না পেলেও দেরি করবেন না।
নির্যাতন বা মারধরের শিকার হচ্ছেন?
১০৯-এ ফোন করুন (বিনামূল্যে, ২৪ ঘণ্টা), আর এই মুহূর্তে বিপদে থাকলে ৯৯৯-এ। আপনি একা নন।