প্রতিটা মেয়ের পাশে একজন বিশ্বস্ত সঙ্গী

মাসিক, সাদা স্রাব বা বাচ্চা নেওয়া নিয়ে অনেক প্রশ্ন আমরা ঘরের মানুষকেও বলতে পারি না, আর ডাক্তারের সিরিয়াল পাওয়াও সহজ নয়। সঙ্গী বানানো হয়েছে যাতে যেকোনো মেয়ে, দেশে থাকুন বা প্রবাসে, নিরাপদে, গোপনে, অল্প ঝামেলায় নির্ভরযোগ্য পরামর্শ পান।

আমরা কী করি

মেয়েদের স্বাস্থ্যের নির্ভরযোগ্য তথ্য সহজ বাংলায় তুলে ধরি; আর যাঁদের অ্যাকাউন্ট আছে, তাঁরা গোপনে ডাক্তারকে লিখে প্রশ্ন করতে পারেন।

আমরা কী করি না

আমরা জরুরি সেবা নই, আর লিখে দেওয়া পরামর্শ ডাক্তারের কাছে গিয়ে দেখানোর বিকল্প নয়। দরকার হলে আমরাই সরাসরি ডাক্তার দেখাতে বলি।

কাদের জন্য

দেশে আর প্রবাসে থাকা মেয়েরা, যাঁরা নিজের একান্ত প্রশ্নগুলো নিজের ভাষায়, সংকোচ ছাড়া জিজ্ঞেস করতে চান।

আমাদের নীতি

টাকা লাগে না, বিজ্ঞাপন নেই, যতটুকু দরকার ততটুকুই তথ্য নিই, আর আপনার তথ্য থাকে আপনার নিজের হাতে।

পরিচালনায়: Autonetmate Health · health.autonetmate.com

আমাদের ডাক্তারদের পরিচয় · আমরা কীভাবে পরামর্শ দিই · আপনার কথা গোপন থাকে