আমরা কীভাবে পরামর্শ দিই

সঙ্গীতে পাবেন সাধারণ স্বাস্থ্যতথ্য আর ডাক্তারের লেখা ব্যক্তিগত পরামর্শ। লিখে দেওয়া পরামর্শ ডাক্তারের কাছে গিয়ে দেখানোর বিকল্প নয়।

প্রশ্নের উত্তর

  • একজন নিবন্ধিত ডাক্তার নির্দিষ্ট সময় পরপর সব প্রশ্ন দেখেন—সাধারণত কয়েক দিনের মধ্যে উত্তর আসে, কখনো এক সপ্তাহও লাগে। এটা জরুরি সেবা নয়।
  • না দেখে সবসময় নিশ্চিত করে রোগ বলা যায় না। দরকার হলে ডাক্তার সরাসরি দেখাতে বা পরীক্ষা করাতে বলবেন।
  • বিপদের লক্ষণ দেখলে ডাক্তার তাড়াতাড়ি হাসপাতালে যেতে বলবেন, আর দরকার হলে আপনার দেওয়া মোবাইল নম্বরে ফোনও করতে পারেন।

প্রকাশিত তথ্য

  • বিষয়ের গাইডগুলোতে সাধারণ তথ্য দেওয়া হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নির্দেশনা মেনে।
  • প্রতিটা লেখায় থাকে কে লিখেছেন, কে দেখে দিয়েছেন, তাঁদের যোগ্যতা, তথ্যসূত্র আর কবে দেখা হয়েছে।
  • ডাক্তার দেখে না দেওয়া পর্যন্ত কোনো লেখা প্রকাশ হয় না।

জরুরি অবস্থায়

উত্তরের অপেক্ষা না করে কাছের হাসপাতালে যান, বা ৯৯৯-এ ফোন করুন। জরুরি অবস্থায় কী করবেন

আমাদের ডাক্তারদের পরিচয়