আপনার কথা গোপন থাকে

সঙ্গী আপনার তথ্য বিক্রি করে না, বিজ্ঞাপনেও ব্যবহার করে না। উত্তর দিতে যতটুকু দরকার, শুধু ততটুকুই নেওয়া হয়।

কার্যকর: ১৮ অক্টোবর ২০২৬

কোন তথ্য রাখা হয়

নাম, ইমেইল, মোবাইল নম্বর, বয়স, দেশ আর শহর; আপনার প্রশ্ন, ডাক্তারের উত্তর আর আপনার দেওয়া ফাইল; আর আপনি নিজে যোগ করলে স্বাস্থ্যের রেকর্ড।

কে দেখতে পারে

শুধু আপনি আর সঙ্গীর অনুমোদিত ডাক্তার। ডাক্তার আপনার প্রশ্ন, ফাইল আর যোগাযোগের তথ্য দেখেন শুধু উত্তর দেওয়ার জন্য। গর্ভাবস্থার টুলে "ডাক্তার যেন দেখতে পান" টিক দিলে তবেই ডাক্তার আপনার গর্ভাবস্থার তথ্য আর ওজনের হিসাব দেখেন—টিক তুলে দিলেই আর দেখেন না। কিছুই প্রকাশ্যে দেখানো হয় না।

ইমেইল

ইমেইলে আমরা শুধু জানাই যে প্রশ্ন পৌঁছেছে বা উত্তর এসেছে। আপনার প্রশ্ন, লক্ষণ বা উত্তর সেখানে লেখা থাকে না—তাই অন্য কেউ ইনবক্স দেখলেও সমস্যা নেই।

ফাইল

প্রেসক্রিপশন আর রিপোর্ট সুরক্ষিত জায়গায় রাখা হয়; শুধু সাইন ইন করা অবস্থায় আপনি আর ডাক্তার খুলতে পারেন।

কতদিন রাখা হয়

যতদিন না আপনি অ্যাকাউন্ট মুছে দেন, যাতে পরে আবার প্রশ্ন করলে ডাক্তার আগের কথাগুলো দেখতে পারেন।

সাইট ভিজিটের হিসাব

কতজন কোন পাতা পড়ছেন, তা বুঝতে আমরা Google Analytics ব্যবহার করি। এতে আপনার নাম, প্রশ্ন বা স্বাস্থ্যের কোনো তথ্য যায় না, আর বিজ্ঞাপনের জন্য এটা ব্যবহার হয় না।

আপনার অধিকার

প্রোফাইল থেকে যেকোনো সময় তথ্য ঠিক করতে পারবেন, সব তথ্য ডাউনলোড করতে পারবেন, বা অ্যাকাউন্টসহ সব ফাইল চিরতরে মুছে ফেলতে পারবেন।