মন, খাবার ও শক্তি

সারাক্ষণ ক্লান্তি, মন খারাপ বা দুশ্চিন্তাকে অনেকে কাজের চাপ বলে উড়িয়ে দেন। অথচ আমাদের দেশে প্রায় প্রতি তিনজন মেয়ের একজনের রক্তস্বল্পতা আছে, আর ডিপ্রেশন ছেলেদের চেয়ে মেয়েদের প্রায় দ্বিগুণ হয়। দুটোই সহজ পরীক্ষায় ধরা যায়, আর চিকিৎসায় ভালো হয়।

এখনই হাসপাতালে যান যদি

  • নিজেকে শেষ করে দেওয়ার বা ক্ষতি করার চিন্তা: এখনই কাউকে বলুন, হাসপাতালে যান বা ৯৯৯-এ ফোন করুন।
  • বুকে ব্যথা, বা বিশ্রামেও শ্বাসকষ্ট।
  • অজ্ঞান হয়ে যাওয়া, বা এখন অনেক রক্ত যাচ্ছে।

এগুলো সাধারণত স্বাভাবিক

  • মাসিকের আগের কয়েক দিন একটু বেশি ক্লান্তি বা মন খারাপ।
  • চাপের সময় কিছুটা দুশ্চিন্তা আর ঘুম কম, যা পরে কেটে যায়।
  • গর্ভাবস্থায় আর বুকের দুধ খাওয়ানোর সময় বেশি খাবার আর বিশ্রাম লাগা।

যা করলে আরাম পাবেন

  • লেবু, পেয়ারা বা আমলকীর সঙ্গে আয়রনওয়ালা খাবার; চা খাবারের সঙ্গে নয়, এক ঘণ্টা পরে।
  • সবার শেষে নয়, সবার সঙ্গে খান; ডাক্তারের দেওয়া আয়রন বা ফলিক অ্যাসিড নিয়মিত খান।
  • নিয়মিত ঘুম, রোজ বাইরে একটু হাঁটা, মুখে-হাতে একটু রোদ।
  • বিশ্বাস করেন এমন কাউকে মনের কথা বলা।

ডাক্তার দেখান যদি

  • কয়েক সপ্তাহ ধরে ক্লান্তি, সিঁড়িতে হাঁপিয়ে যাওয়া, মাথা ঘোরা বা চুল পড়া (রক্তস্বল্পতা দেখতে সিবিসি পরীক্ষা)।
  • দুই সপ্তাহের বেশি প্রায় প্রতিদিন মন খারাপ, কিছুতে আগ্রহ নেই, বা ঘুম হয় না।
  • সারাক্ষণ দুশ্চিন্তা, বুক ধড়ফড় বা প্যানিক অ্যাটাক।
  • চেষ্টা না করেই ওজন কমে যাওয়া।

অনেকে যা জানতে চান

ডিপ্রেশনের ওষুধে কি নেশা হয়?

বেশিরভাগেই হয় না। কাজ শুরু করতে কয়েক সপ্তাহ লাগে, আর হঠাৎ বন্ধ করতে নেই। কাউন্সেলিং বা সাইকোথেরাপিও ভালো কাজ করে, একা বা ওষুধের সঙ্গে।

ক্লান্ত লাগলে কি নিজে নিজে আয়রন খাব?

আগে একটা সিবিসি পরীক্ষা করান। ক্লান্তির অনেক কারণ থাকে, আর থ্যালাসেমিয়ার বাহক হলে, যা আমাদের দেশে সাধারণ, আয়রনে কোনো লাভ হয় না।

ডাক্তারকে গোপনে প্রশ্ন করুন · কোন ডাক্তার দেখাবেন?

কাজে লাগবে